কলাপাড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী) ।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মো.বসির হাওলাদার (৩০) নামের এক যুবক খুন করেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৮টার দিকে বেতমোড় গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্র্র্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত বসিরের বাড়ী বেতমোড় গ্রামের জব্বার হাওলাদারের ছেলে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, বশির হাওলাদার নিজ বাড়ীর সামনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার বুকের বাম দিকে ও বাম হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে পূর্ব শক্রতা না অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।