কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ নিবার্চনে হামলা, আহত ৬

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নিবার্চন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতা বেড়েই চলছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারাস মার্কার মো: মাহামুদুল হাসান সুজন মোল্লার নির্বাচনী প্রচার ও প্রচারনার সময় আটো রিক্সায় থাকা আলম সরদার (৬৫)কে নৌকা মাকার্র চেয়ারম্যান প্রাথী সৈয়দ মশিউর রহমান শিমুর সমর্থক ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী কামাল তালুকদারসহ ১০/১৫জন তাকে গুরুতর জখম করেন।

এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মধ্য রাতে ৯ নং ওয়ার্ডে সাবেক চেয়ারম্যান মালেক সিকাদারের বাড়ির সামনে । এসময় আটো রিক্সা ভাংচুর করেন এবং আনারাস মার্কার সমর্থকদের কাছ থেকে ৫টি মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোট ৬ জন আহত হয়েছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তফসিল ঘোষনার পর থেকে প্রতিদিনই আনারাস মার্কার স্বতন্ত্র প্রার্থী মো: মাহামুদুল হাসান সুজন মোল্লার কর্মীদের মারধর করে যাচ্ছে নৌকা মাকার্র প্রাথী সৈয়দ মশিউর রহমান শিমুর ক্যাডার বাহিনীরা। এঘটনায় নাজমা বেগম (৪৫),শাহানাজ বেগম(৩৫) ঝুমুর বেগম (৩০), সাকিব সরদার (২০), অটোরিক্সা চালক হেলাল (৩০) আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম জানান, দুই প্রার্থীও পক্ষই অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।