কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় জামাল শিকদার নামে এক মোটরসাইকেল আরোহীর মুত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ নভেম্বর) দুপুর ২টা সময় কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশকানি এলাকায়। নিহত জামাল নীলগঞ্জ ইউপির হাজিপুর গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামাল কলাপাড়া থেকে তার ভাগনের মোটরসাইকেল যোগে তাপ বিদ্যু কেন্দ্র এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বিশকানি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকৃত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জামাল মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপরে পরে গুরতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।