কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামি ২৮ ফেব্রুয়ারি ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩ ফেব্রুয়ারি বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। বাছাই ৪ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২৭ নভেম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার মারা যাওয়ায় চেয়ারম্যান পদ শূণ্য হয়।