কলাপাড়ায় বিএনপি নেতা উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদারের ইন্তেকাল

কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রতিবাদী নেতা ও জাতীয়তাবাদী দল (বিএনপির) কলাপাড়া পৌর শহর শখার সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত একটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৫টায় তার নামাজে জানাজা শেষে এতিমখানা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ ইতিহাস বিভাগে এমএ পাস করে ১৯৭৯ সালে কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহন করেন। ১৯৭০ সালে জাগোদলের ছাত্রনেতা হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ১৯৯০ সালে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। সর্বশেষ কলাপাড়া পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখলী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. মনিরুজ্জামান মনির, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।