কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিঠুন হাওলাদার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । মিঠুন হাওলাদার উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাখন হাওলাদারের ছেলে । এ ঘটনায় থানায় ইউ.ডি মামলা হয়েছে ।