কলাপাড়ায় ভিডিও কনফারেন্সে পল্লীবিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে পেয়ারপুর গ্রামে ৮.৭৬৫কি.মি লাইন চালু করা হয়। এতে প্রায় ৩৫০ গ্রাহক বিদ্যুৎ সুবিধা ভোগ করতে পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। ডালবুগঞ্জ ইউনিয়নে কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বিকাল ৪.৩০মিনিটে ভিডিও কনফারেন্স মাধ্যমে পল্লী বিদ্যুৎ শুভ উদ্বোধক করেন পটুয়াখালী- ৪ এমপি অধ্যক্ষ মহিব।

এ সময় বক্তব্য রাখেন- মো. ইউসুফ আলী পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি র্বোড, ডিজিএম মো.শহিদুল ইসলাম পল্লী বিদ্যুৎ কলাপাড়া জোনাল অফিস, অধ্যক্ষ দেলওয়ার হোসেন সাবেক প্রশাসক ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ, সভাপতিত্ব করেন আ. ছালাম সিকদার চেয়ারম্যান ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ।