কলাপাড়ায় ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় ভুল চিকিৎসায় নবজাতকসহ এক প্রসূতির মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সকালে ওই প্রসুতির মৃত্যু হয়েছে। মৃত্যু প্রসূতি রুনা (২০) জসিমের স্ত্রী উপজেলা নীলগঞ্জ ইউনিয়নে তার গ্রামের বাড়ী।

প্রসূতির আত্মী সুত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫জুন) প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়লে রুনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত নার্স অনেক চেস্টা করার পরও বাচ্চা প্রসব না হওয়ায় নার্সদের পরামর্শে হাসপাতালের আবাসিক চিকিৎক জুনায়েদ খান লেলিনের ব্যক্তি মালিকানাধীন কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।

ওইদিন রাতেই রুনার সিজার করেন ডাক্তার লেলিন। পরদিন শনিবার (২৬জুন) সকালে নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পটুয়াখালী হাসপাতালে প্রেরন করে এবং ওই দিনই মারা যায়। পেটফুলাসহ শ্বাসকস্ট বেড়ে যাওয়ায় রবিবার (২৭জুন) রাত ৮টায় ডাক্তার লেলিনের ভাড়া করা গাড়িতে করে প্রসূতি রুনাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সোমবার (২৮জুন) ভোররাতে সেখানে মারা যায় রুনা।

রুনার স্বামী জসিম বলেন, লেলিনের ভুল চিকিৎসা তার নবজাতকসহ স্ত্রীর মৃত্যু হয়েছে। নবজাতকের মাথায় ধারালো সিজারের আঘাতে কেটে যাওয়ার বড় ক্ষত ছিল। সিজারের পর সেলাই না করে কসটেপ দিয়ে কাটা জায়গা আটকে দেয়া ছিল।

এ বিষয়ে জানার জন্য হাসপাতালের আবাসিক চিকিৎক জুনায়েদ খান লেলিনের চেম্বার গিয়ে তা বন্ধ পাওয়া যায়। মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।