কলাপাড়া লালুয়ায় বাঁধ ও সাঁকো ভেঙ্গে যোগাযোগ বন্ধ, সাত গ্রামের মানুষ দুর্ভোগে

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে পূর্ণিমার জো’র প্রভাবে রাবনাবাদ নদীর উত্তাল ঢেউয়ের তোড়ে চাড়িপাড়া ভাঙ্গা বাঁধের অন্তত ৫০ মিটার বাঁধ নতুন করে ভেঙ্গে গেছে। এক গ্রাম থেকে অন্যগ্রামে যাওয়ার বাশের সাঁকোটিও ভেসে গেছে। সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছো চাড়িপাড়া ভাঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন সহস্রাধিক পরিবার।

বাঁধটি প্রায় দেড়যুগ ধরে প্রায় সাত কিলোমিটার অংশ ভেঙ্গে সংস্কারের অভাবে পড়ে আছে। পানি উন্নয়ন বোর্ড জানলেও বাঁধ মেরামতে কোন উদ্যোগ নেয়নি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার লাল্য়ুার বুড়াজালিয়া অংশের এ ভাঙ্গা বাঁধের কারনে জলোচ্ছাসে এক গ্রাম থেকে অন্যগ্রামে যাওয়ার বাশের সাঁকোটিও পানির ভেসে গেছে। এতে বন্ধ হয়ে গেছে সব ধরনের যোগাযোগ। সাঁকো ভেঙ্গে পড়ায় বেশি সমস্যায় পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। নালা পার করতে হয় ওই শিক্ষার্থীদের সাঁতার কেটে।

এদিকে, ভাঙ্গা বাঁধ দিয়ে পানি প্রবেশ করায় বাঁধ সংলগ্ন কয়েকশ পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। এসব পরিবার দুপুরে কোথ্য়া রান্না করবে এ নিয়ে চিন্তিত। তবে এসব দূর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসছে না।

স্থানীয়রা মো. ফিরোজ. আলমগীর হোসেন জানান, নদীতে পানি বাড়লেই তাদের ঘর বাড়ি তলিয়ে যায়। আর এখন তো শেষ সম্বল বাঁশের সাঁকোটি ভেঙ্গে যোগাযোগই বন্ধ। রাতের জোয়ারে কোথায় থাকবেন তা ঠিক নেই।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস জানান, এভাবে বছরের পর বছর ধরে হাজারো মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু ভাঙ্গা বাঁধ আর মেরামত হয় না।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, যখনই কোন সরকারি সহায়তা আসে লালুয়ার মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হয়। আর ভাঙ্গা বাঁধ নির্মানের বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে।