কাউখালীতে আরও ৪ জন করোনা আক্রান্ত

কাউখালী প্রতিনিধি॥
পিরোজপুর কাউখালীতে নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান গত রবিবার কাউখালী থেকে ১৬ টি নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে সেখান থেকে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্তদের সকলে নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছে। এ নিয়ে উপজেলায় মোট ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৬ জন সুস্থ হয়েছেন।