কাউখালীতে আরও ৬ জন করোনা আক্রান্ত

কাউখালী প্রতিনিধি॥
কাউখালীতে নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান গত বুধবার কাউখালী থেকে ১৮টি নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে সেখান থেকে শুক্রবার (১৭ জুলাই) রাতে ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্তদের সকলে নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছে। এ নিয়ে উপজেলায় মোট ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন।