কাউখালীতে আ’লীগ নেতার মায়ের মৃত্যুতে শোক

কাউখালী প্রতিনিধি॥
কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিুর রশিদ মিল্টন এর মাতা লুৎফন্নাহার বেগম (৭২) বুধবার (০৮ জুলাই) দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানাযা শেষে উপজেলার ছোটবিড়ালজুরী গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।