কাউখালীতে ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেয়েছেন দুইজন

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালীতে ১১ই এপ্রিল ১ম ধাপে ইউপি নির্বাচনে দুই ইউপিতে বর্তমান চেয়ারম্যানসহ ২জন প্রার্থী আওয়ামী লীগের (নৌকা মার্কা) দলীয় মনোনয়ন পেয়েছেন।

দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন বোর্ডের এক সভায় দলীয় এ মনোনয়ন চূড়ান্ত করেছেন। উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সি ও ৩নং কাউখালী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রশীদ মিল্টন। তারা ইতিমধ্যেই দলীয় মনোনয়ন পেয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহন করেছেন। প্রার্থীরা উঠান বৈঠক ও মত বিনিময় সভা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।