কাউখালীতে ইউপি সদস্যসহ আরো ৪ জন করোনা আক্রান্ত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥
কাউখালীতে নতুন করে ৪নং চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেমায়েত তালুকদারসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান, গত বুধবার কাউখালী থেকে ৭ টি নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে সেখান থেকে রবিবার (০৯ আগস্ট) ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্তদের সকলে নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছে। এ নিয়ে উপজেলায় মোট ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৬ জন সুস্থ হয়েছেন।