কাউখালীতে চাঁদা না পেয়ে নৌবাহিনীর প্রকৌশলীকে পেটালো ছাত্রলীগ নেতা

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর॥
পিরোজপুরের কাউখালীতে চাঁদা না পেয়ে নৌবাহিনীর প্রকৌশলীকে পিটিয়ে আহত, থানায় মামলা। এলাকাবাসীসূত্রে জানা যায়, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের চাঁন মিয়া সরদারের ছেলে জহিরুল ইসলাম সাদি নৌ বাহিনীর বেসামরিক ১ম শ্রেনীর প্রশিক্ষক ও উপ-সহকারী প্রকৌশলীর কাছে পার্শ্ববর্তী ফলইবুনিয়া গ্রামের মোঃ কয়েজ তালুকদার এর পুত্র ছাত্রলীগ নেতা নামজুল হাসান প্রিন্স তালুকদার ফুটবল ম্যাচ আয়োজনসহ বিভিন্ন উপলক্ষে টাকা চাইতো। প্রকৌশলী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ০৯ জুন বিকেলে ছাত্রলীগে নেতা নাজমুল হাসান প্রিন্স তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে।

এ ব্যাপারে ২২ জুন জহিরুল ইসলাম এর ফুফু নাছিমা বেগম বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন।

নাজমুল হাসান প্রিন্সকে তার মুঠোফোনে বার বার চেষ্টা করেও ডপাওয়া যায়নি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, থানায় মামলা হয়েছে আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।