কাউখালীতে ছাত্রলীগ নেতার ওপর হমলা, গুরুতর আহত

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালী উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম, সালাউদ্দিন দুর্বৃত্তদের হাতে হামলার স্বীকার হন।

জানা যায়, গত বুধবার (১৪ জুলাই) দুপুরে সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শপথ নিয়ে পরিষদে গিয়ে বের হয়ে যাবার পরপরই সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টনের কর্মী সালাউদ্দিনকে দেখে দুর্বৃত্তরা পিছন থেকে তার উপরে হামলা চালায়। হামলায় তার মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কাউখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন জানান, পরিষদের ভবনে টাইলস্ লাগানোর জন্য গেলে তার উপর হামলা চালানো হয়।

বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, পরিষদ থেকে বেড় হওয়ার পর হামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কি কারনে হামলা হতে পারে তা তার জনা নাই। এ ব্যাপারে কাউখালী থানায় একটি মামলা হয়েছে।