কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)॥
পিরোজপুরের কাউখালীতে জমি জমা সংক্রান্ত বিরোধে ১ জন নিহত হয়েছেন। জানা যায়, উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামের আমজাদ মুন্সীর ছেলে আঃ জলিল (৪২) এর সাথে চাচাত ভাইদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি জাম নিয়ে বিরোধ চলে আসছিলো।

শনিবার (২০ নভেম্বর) রাতে বাড়ীতে বসে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা দেলোয়ার হোসেন এর ছেলে সৈকত (১৯) লাঠি দিয়ে আঘাত করলে আঃ জলিল মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষনিকভাবে তাকে বরিশাল মেডিকেল কলেজে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন জানান, বিষটি শুনেছি অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।