কাউখালীতে দুই কেজি গাঁজাসহ আটক ২

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালীতে র‌্যাবের হাতে দুই কেজি গাজাসহ ২ যুবক আটক হয়েছে। জানাগেছে, রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বরিশালের র‌্যাব-৮ গোপান সংবাদের ভিত্তিতে দুই কেজি গাজা ও ১৭ পিচ ইয়াবাসহ ২ যুবককে আটক করে।

আটককৃতরা হলো- ঝালাকাঠি জেলার রাজাপুর উপজেলার চর আইলাকাঠী গ্রামের সুলতান মোল্লার ছেলে সোহাগ মোল্লা(৩৫), একই উপজেলার ডহর শংকর গ্রামের আজিজ হাওলাদারের ছেলে মোঃ আল আমিন হাওলাদার(৩০)।