কাউখালীতে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) তাদের পজেটিভ রিপোর্ট আসে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ছয় জনের করোনা উপসর্গ দেখা দিলে তাদের স্যাম্পল সংগ্রহ করে গত বুধবার বরিশালে প্রেরণ করা হয়। শনিবার তাদের মধ্যে দুইজনের পজেটিভ রিপোর্ট আসে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, রিপোর্ট দেরীতে আসার কারনে আমরা তাৎক্ষনিক কোন ব্রিফিং করতে পারি না। কাউখালীতে এ নিয়ে মোট ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছেন।