কাউখালীতে পূজা পরিষদের উদ্যোগে সংখ্যা লঘুদের হামলার প্রতিবাদ সমাবেশ

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।।
সম্প্রতি সুনামগঞ্জের শল্যা উপজেলায় উগ্র গোষ্ঠীদের হামলায় হিন্দুদের বাড়ি-ঘরে আগুন, লুটপাট, হামলা ও নারীদের ধর্ষনের চেষ্টার প্রতিবাদে কাউখালীতে বৃহস্পতিবার (২৫ মার্চ) পূজা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানবন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট পরিতোষ সমদ্দার, পূজা পরিষদের সভাপতি ও মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়, হিন্দু মহাজোটের আহবায়ক বিপ্লব কুন্ডু, পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর, মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশিল কুমার, প্রধান শিক্ষক কিরন চন্দ্র হালদার প্রমুখ।

এসময় সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এককাতারে দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশকে স্বাগত জানান।