কাউখালীতে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল এক স্কুলছাত্রী

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ। শুক্রবার (০৬ নভেম্বর) উভয়পক্ষের অভিভাবকবৃন্দ বিবাহের আয়োজন করতেছিল মেয়ের চাচার বাড়িতে।

এই সংবাদ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোজমিনে উপস্থিত হয়ে লিখিত মুশলিকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেয়। মেয়ের অভিভাবক অঙ্গীকার করেন মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহ দিবেনা। উল্লেখ্য, ওই ছাত্রী পূর্ব আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে লেখাপড়া করে।