কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে ৯০ জনকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।।
কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ৯০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাত্রে উপজেলার বাসস্ট্যান্ড, দক্ষিণ বাজার, কলেজ মোড়, আমরাজুড়ী, লঞ্চঘাট, আশ্রম গেট ও উত্তর বাজারসহ বিভিন্নস্পটে সংক্রমণ রোগ কভিড-১৯ মোকাবেলায় সকলকে সচেতন ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা। এসময় তিনি সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন এবং ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করেন। স্বাস্থ্য বিধি মেনে মাক্স ব্যবহার না করার অভিযোগে ৯০ জন পথচারীকে ২ হাজার ১শত ৫০ টাকা জরিমানা করেন।