কাউখালীতে সাংবাদিকের মায়ের মৃত্যুতে শোক

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালীর প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা দিনকালের প্রতিনিধি এ.জেড. এম সাইফুল্লাহ মনিরের মা মরিয়ম বেগম(৯৫) বৃহস্পতিবার (২০ মে) নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐ দিনই বাদ মাগরিব জানাযা শেষে উপজেলার বড় বিড়ালজুরী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।