কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায় উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামের মোঃ রুহুল আমিন সিকদার এর ছেলে মোঃ আল আমিন সিকদার এর নামে পিরোজপুর পারিবারিক আদালতে মামলা হয় (মামলা নং সিআর সিআর ১৫/১৭)। মামলায় বিজ্ঞ আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এ.এস.আই মিজানুর রহমানের নেতৃতে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২ টার সময় আসামীর নিজ গ্রাম হোগলা বেতকা থেকে গ্রেফতার করে। কাউখালী

থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল তাকে গতকাল রাতে গ্রেফতার করা হয় এবং শনিবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।