কাউখালীতে স্বেচ্ছাসেবকদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উত্তর বাজার দলীয় কার্যালয়ে দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকদলের নেতা জাহিদুর রহমান ফিরোজ এর সভাপতিত্বে এবং সোহেল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক এইচ,এম দ্বীন মোহাম্মদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল হক পিন্টু মিয়া, বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মিরাজ আহম্মেদ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, সহ: দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম পান্নু, আমরাজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলীম, উপজেলা যুবদলের সভাপতি সায়েম তালুকদার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মামুন তালুকদার, যুবদল নেতা শারিফুল আজম সোহেল, ইউসুফ আলী আকন, পিন্টু, মামুন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মঞ্জুরুল কবির পেয়ারু, আবুল বাশার রিপন, মোঃ মোহেবুল্লাহ, তুফান, মিরন খন্দকার, ছাত্রদল নেতা মাওলাদ হোসেন মইলন, রাকীব তালুকদার, সোয়াইব সিদ্দিকী, রবিউল খান, জয়দেব রায়, মাহবুব হাসান শিপ্লু প্রমূখ। আলোচনা শেষে সদ্য প্রয়াত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।