কাউখালীতে স্বেচ্ছাসেবক দলেরর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে শনিবার (১৯ ডিসেম্বর) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের স্বেচ্ছাসেবকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ জাহিদুর রহমান ফিরোজপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল মাহমুদ, রাকিব তালুকদার, শাকিল আহম্মেদ জিয়া, মোহেবুল্লাহ খন্দকার, মহিদুল ইসলাম, জিয়াউল হক, জসীম উদ্দিন মামুন, দুলাল শীল ধলু, ফরিদুজ্জামান তুফান প্রমূখ॥ এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।