কাউখালীর বিএনপি নেতা আলহাজ্ব সেলিম হাওলাদারের মৃত্যু

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর) ॥
পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চারদলীয় ঐক্য জোটের আহবায়ক আলহাজ্ব সেলিম হাওলাদার (৭৫) বুধবার (২২ ডিসেম্বর) সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজেউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ও উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবীর এবং সাধারন সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।