কাউখালীর সন্ধ্যা ও কচা নদীতে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
কাউখালীতে শুক্রবার (০৯ এপ্রিল) বিকেলে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২১ বাস্তবায়ন উপলক্ষ্যে সন্ধ্যা ও কচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ জাল উদ্ধার করা হয়। নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তর এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২০ লাখ টাকার প্রায় ৩ লাখ মিটার অবৈধ বাধা, কারেন্ট, চর গড়া, নেট জাল উদ্ধার করা হয়। এসকল অবৈধ জালগুলো উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখার উপস্থিতিতে রাতে পুড়িয়ে ফেলা হয়।