কাউখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ছালেক সরদার আর নেই

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর॥
পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস ছালেক সরদার (৭২) রবিবার (২২ আগস্ট) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ খান খোকন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।