কাউখালী অগ্রণী ব্যাংক ও সদর ইউনিয়ন ভূমি অফিস লকডাউন

কাউখালী প্রতিনিধি॥
কাউখালী অগ্রণী ব্যাংক ও সদর ইউনিয়ন ভূমি অফিস লকডাউন করা হয়েছে। এই দুই প্রতিষ্ঠানে দুইজন করে মোট চারজন করোনা পজিটিভ হওয়ার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা বুধবার (০৮ জুলাই) লকডাউন ঘোষণা করেন।