কাউখালী নানা বাড়ি বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
হুমায়রার আর নানা বাড়ি বেড়ানো হলো না। কাউখালীতে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিভাবে মৃত্যু হয়েছে ৮ বছরের এক শিশুর।

জানা গেছে, নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের এনায়েত হোসেন মোল্লার ৮ বছরের শিশু কন্যা হুমায়রা আক্তার কাউখালী চিরাপাড়া গুচ্ছগ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় পানি থেকে না ওঠায় এলাকাবাসী পুকুরে নেমে তাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।