কাজীরহাটের ভাষানচর মাঝগ্রামের রাস্তা মেরামত

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ৭নং ভাষানচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝগ্রাম রাস্তার বেহাল দশা, মাঝে মাঝে ইট নেই। কোথায়ও কোথাও ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। রাস্তাটি লঞ্চ ঘাট খালের পাশ দিয়ে ভাষানচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয় অতিক্রম করেছে।

জনসাধারনের কষ্টের কথা ভেবে নিজ অর্থায়নে রাস্তা মেরামত কাজে নেমে পড়েন নবাগত মেম্বার মোঃ শামিম হোসেন খাঁন (শাহ সূফী)।

মেম্বার মোঃ শামিম হোসেন খাঁন (শাহসূফী) বলেন, আমার বাবা মেম্বার ছিল সকলের সাথে সু-সর্ম্পক রেখে চলাফিরা করছে। আমি আমার বাবার সকল কর্মকান্ড ধরে রাখতে চাই। অসহায়, গরীব লোকদের জন্য কিছু করে যেতে চাই।
এছাড়া আমি ৫ নং ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজ করে জনসাধারনের সমস্যা দূর করে যেতে চাই, এটাই আমার প্রত্যশা।

এ বিষয়ে ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু বলেন, খালের পাশে সামান্য অংশ ভেঙ্গে গিয়েছিল, ৮/১০ হাত হবে। সেখানে মাটি দিয়ে মেরামত করে দিয়েছে শুনেছি। এটা তো মেম্বারই করবেন, তার এলাকার কাজ তারই তো করার কথা।