কাজীরহাটে অবৈধ দোকান ঘর উচ্ছেদ অভিযান

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা লতা ইউনিয়নের গাবতলী বাজারে সরকারি জমি দখল করে একাধিক দোকান ঘর উত্তোলন করেছে ভূমি দস্যূ সালাম সরদার, মহিউদ্দিন, সিদ্দিক, বেল্লাল ও হান্নান ভূইয়া বলে জানা গেছে। বুধবার (১২ আগস্ট) ৫ টি দোকান ঘর অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- মেহেন্দিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা পিযুষ কান্তি, উপজেলা চেয়ারম্যান এ, কে, এম মাহফুজ-উল আলম লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান রওমান বিনতে শফিকুল ইসলাম রুমানা, লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল, কাজীরহাট থানা এস আই মোঃ নাসির সহ ভূমি অফিসের আইন বিষয়ক কর্মকর্তা ও সার্ভেয়ার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বলেন, লতা ইউনিয়নের ভূমি অফিসের জমি দখল করে একাধিক দোকান ঘর উত্তোলন করেছে ভূমি দস্যূরা। প্রায় দেড় মাস পূর্বে দোকান ঘর সরিয়ে নিতে বলা সত্যেও টালবাহানা করছে ভূমি দস্যুরা।

ভূমি অফিসের জমিতেই সরকারি ভবন করা হবে জানিয়ে আরো বলেন, মেহেন্দিগঞ্জের প্রায় বাজারে সরকারি জমি দখল করে দোকান উত্তোলন করা হয়েছে। অবৈধ দোকান উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।