কাজীরহাটে ইউপি চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা, ১ ব্যবসায়ীকে তালাবদ্ধ ও ২ জনকে মারধর

কাজীরহাট প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু (১৮ জুলাই) শনিবার সাতহাজার বিঘা গাজীরহাট পৌঁছালে সন্ত্রাসীরা পথরোধ করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ১১ টার দিকে দফাদারহাট মা টেলিকম সেন্টারের মালিক মামুন হোসেনকে দোকানের ভিতর রেখে সাটার বন্ধ করে রাখে। অপর দুই ব্যবসায়ী সাইদুল ইসলাম ও মামুনের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করে বখাটে সাইদুল ইসলাম, মাইদুল ইসলাম, পাভেল ও রাসেল।

পরে কাজীরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন ও সঙ্গিয় ফোর্স চলে আসে।

এ বিষয় মা টেলিকমের মামুন বলেন, আমি কিছুই জানিনা, হঠাৎ ১৫/২০ জন এসে দোকানের সাটার বন্ধ করে দেয়।

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু বলেন, আমি বরিশাল থেকে আসার পথে গাজীরহাট সংলগ্ন ব্রিজের উপরে সবুজসহ ১০/১২ জন দা লাঠি নিয়ে আমাকে পথ রোধ করে হামলার চেষ্টা চালায়। দফাদার বাজারে ব্যবসায়ীদের মারধরের ঘটনায় আমার কোন লোকজন ছিল না।

ভষানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাকিব হাজী বলেন, জাফর হত্যাকারীর কুখ্যাত খুনী শাহাবুদ্দিন ফকিরের দলবল সাতহাজার বিঘা কে সন্ত্রাসী দিয়ে রাজত্ব কায়েক করতে চায়।