কাজীরহাটে গ্রামীণ জনপদের রাস্তা ভাঙ্গা, চরম দুর্ভোগ গ্রামবাসীর

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নের সোনাপুর গ্রামের পুরাতন লঞ্চঘাট সিবগঞ্জ ও গ্রামবাসীর চলাচলের একমাএ রাস্তা।

এলাকাবাসীর অভিযোগ, সোনাপুর গ্রামবাসীদের এই রাস্তা দিয়ে যেতে হয় কাজীরহাট, গাবতলী, মুলাদী, হিজলা, বরিশালসহ বিভিন্ন স্থানে। অথচ বছরে ১০ মাসেই রাস্তা ভাঙ্গা থাকে, এতে বর্ষা মৌসুমে গ্রামবাসীর চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, সিবগঞ্জ নদীর পাড়ে গড়ে উঠেছে ইটের ভাটা, স্ব-মিল, বালু মহলের ব্যবসা। ছোট, মাঝারী মালবাহী গাড়ী ভর্তি মালামাল এই রাস্তা দিয়ে বিভিন্ন স্থানে নেওয়া হয়। এতে রাস্তা ভাঙ্গছে প্রতিনিয়ত। তবে নেই ব্যবসায়ী মহলদের নজরদারী।

অন্যদিকে, সোনাপুর গ্রামবাসী জানায়, তাদের সমস্যার খোঁজ-খবর ও রাখছেন না স্থাণীয় জনপ্রতিনিধিরা।

কাজীরহাট বাজার ব্যবসায়ী সোনাপুর গ্রামের ইব্রাহিম চৌকিদার বলেন, আনন্দ বাজার হয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে বাড়ী যেতে হয়। ভাঙ্গার কারনে তুলাতলী বাজার হয়ে অতিরিক্ত রাস্তা দিয়ে যেতে হয়।

শাহিন কাজী বলেন, এই রাস্তায় কোন জনপ্রতিনিধি মেরামত করছে না। মাঝে মধ্যে মালবাহী গাড়ী চালকেরা বালু ও ইটের গুড়া রাস্তার উপর ফেলে। রাস্তাটি মেরামতের উদ্দ্যোগ নেই বলে র্দীঘ বছর যাবৎ গ্রামবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অর্ধ কিঃ মিঃ এই রাস্তাটি মেরামত হলেই গ্রামবাসীর চলাচলের সুবিধা হবে। তাই রাস্তাটি অতি জরুরী মেরামতের জন্য দাবী জানিয়ে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছে গ্রামবাসী।