কাজীরহাটে তরুণীকে ইভটিজিং, পুলিশের খাঁচায় লম্পট ওমর ফারুক

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের সহিদুল ইসলাম বেপারীর কন্যা তার বান্ধবীকে নিয়ে গত ১৪ আগষ্ট মুলাদী থেকে বাড়ি ফিরছিলেন।

দুপুর ১.৩০ মিনিটের দিকে সাইক্লোন শেল্টারের পশ্চিম পার্শ্বে আঃ রব মিয়ার বাড়ির কাছে মটরবাইকের গতিরোধ করে পার্শ্ববর্তী ৯ নং ওয়ার্ডের ভংগা গ্রামের মোসলেম সিকদারের লম্পট ছেলে ওমর ফারুক (২৫)। এসময় সূর্বনাকে মটরবাইক থেকে জোর পূর্বক নামিয়ে টানা হেচড়া করে। সূর্বনা ও বান্ধবী লামিয়ার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ওমর ফারুক পালিয়ে যায়। সূর্বনা বাড়ি গিয়ে মায়ের কাছে ঘটনা জানালে রাতেই কাজীরহাট থানায় মামলা করেন।

কাজীরহাট থানার এসআই শেখ ফরিদ ১৮ আগষ্ট লম্পট ওমর ফারুককে জয়নগর এলাকা হতে আটক করে কাজীরহাট থানায় নিয়ে আসেন। জানা গেছে, লম্পট ওমর ফারুককে ছাড়িয়ে নিতে কাজীরহাট থানায় তদবির বানিজ্যের রফাদফায় ব্যর্থ হয় আত্মীয় স্বজনেরা।

কাজীরহাট থানা পুলিশ লম্পট ওমর ফারুক কে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করেছে বলে জানায় বাদীনির আতিয় স্বজনেরা।