কাজীরহাটে প্রতিপক্ষকে ফাসাঁতে খর কুটায় আগুন দেওয়ার অভিযোগ

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রতনপুর গ্রামের চিলমারী খাল সংলগ্ন চাচা ভাতিজাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলামান। গত ১৪ মার্চ সুপারী গাছ কাটা নিয়ে কাজল খলিফা কুপিয়ে জখম করে শান্তনা বেগমকে। এ ঘটনায় জুয়েল খলিফা বাদী হয়ে কাজীরহাট থানায় জুয়েল ফলিফা, তানিয়া ও তাছলিমা কে আসামী করে মামলা করেন। ধারা ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৫০৬ পেলাণ কোড। আসামি কাজল ফলিফাকে পুলিশ গ্রেফতার করে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করে। এ ঘটনাকে আড়াল করতে আসামীর পক্ষ একটি নতুন কৌশল তৈরী করে বলে অভিযোগ তুলেন জুয়েল খলিফার পরিবাররা।

তারা জানায়, গত ১৭ জুলাই নিজেদের খর কুটায় আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করবে এই পায়তারা করছে। অপরদিকে আলম খলিফা, সজিব খলিফা, আরিফ খলিফা ও মকবুল হোসেন কে খর কুটার ঘটনায় ফাসানোর চেষ্টা করছে।

সজিব খলিফা জানায়, কাজীরহাট বাজারে আমার দোকান আমি রাতেই দোকানে ছিলাম।

আলম খলিফার সাথে কথা হলে তিনি জানায়, গত শুক্রবার বিকালে আমাদের অকথ্য ভাষায় গালমন্দ করে কাজল খলিফার স্ত্রী তানিয়া বোন তাছলিমা এবং প্রকাশ্য হুমকি দেয় নারী নির্যাতন মামলায় দিবে আমার ছেলেদের।