কাজীরহাটে প্রেমে পিতার বাধা, মেয়ের আত্মহত্যার চেষ্টা

কাজীরহাট (বরিশাল) প্রতিনিধি।।
কাজীরহাটের আন্ধারমানিক ইউনিয়নের উত্তর আজিমপুর গ্রামে করিম সিকদারের মেয়ে লিজা (১৬) গত ১০ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে ঘরের দরজা বন্ধ করে কিটনাশ পান করে আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, গোলাম রশিদের ছেলে সাজ্জাদ হোসেনের সাথে প্রেমের সর্ম্পক হয় লিজার। লিজার পরিবার বিষয়টি মেনে নিবে না বলে লিজার পিতা করিম সিকদার গালমন্দ করে।

ঐ বাড়ির উম্মে-কুলসুম জানায়, লিজার বড় বোন ফাহিমা ঢাকা অবস্থান করে, সেখানে লিজা বেড়াতে গেলে সাজ্জাদের সাথে প্রেম হয়। বিষয়টি বোন জানতে পেরে লিজাকে গত ৭ দিন পূর্বে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়।

লিজার ভাবী আমেনা বেগম বলেন, আমার শ্বশুর গাল মন্দ করে সাজ্জাদের সাথে বিবাহ দিবে না। একপর্যায় বসত ঘরের দরজা বন্ধ করে কিটনাশক পান করে চিৎকার করে। আমরা সকলে দরজা ভাঙ্গার চেষ্টা করলে শেষে লিজা ভেতর থেকেই দরজা খুলে দেয়। লিজাকে আমার শ্বশুরসহ আত্মী স্বজনেরা মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরদিন বাড়ি ফিরে আসে সুস্থ হয়ে। করিম সিকদারের সাথে আলাপ করলে তিনি জানায়, যে ছেলের সাথে সর্ম্পক আমার মেয়ের সে মাদক সেবী আমি মেনে নিতে পারি না।