কাজীরহাটে মহান বিজয় দিবস পালিত

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের কাজীরহাটে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও শহীদ দেবীতে শ্রদ্ধা নিবেদন, আলেচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

কাজীরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঃ জব্বার খাঁনের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাধারণ সাধারন সম্পাদক জিল্লুর রহমান মিয়া, সেকান্দার আলী জাফর, কাজী ইউসুফ, এ্যাডঃ মাহমুদ বিশ্বাসসহ নেতৃবৃন্দ।

এ সময় কাজীরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশের পক্ষে পূর্স্প অর্পন করা হয়। কাজীরহাট একতা কলেজের পক্ষে অধ্যক্ষ আনোয়ার হোসেনের নেতৃত্বে উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম মনজুর মোরশেদের আয়োজনে ও উদয়পুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রুনু শাহনা বেগমের উদ্দ্যেগে বিজয় দিবস পালিত হয়েছে। বিদ্যানন্দপুর এম এম মাধ্যমমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনজার কাজীর উদ্দ্যেগে বিদ্যালয়ের হল রুমে দোয়া মোনাজত অনুষ্ঠিত হয়।