কাজীরহাটে যুবলীগের উদ্দ্যেগে মহান বিজয় দিবস পালিত

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার লতা, বিদ্যানন্দপুর, ভাষানচর, আন্ধারমানিক ও জয়নগর ইউনিয়নের যুবলীগের উদ্দ্যেগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও একতা কলেজ শহীদ বেদিতে পূস্প অর্পন আলেচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

কাজীরহাট থানা যুবলীগ আলহাজ্ব রাসেল মল্লিক, হীরা কাজী, বাকির মীরের নেতেৃত্বে বিজয় দিবস উৎযাপন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন- আলমগীর হোসেন চৌকিদার, মহিউদ্দিন বিশ্বাস, মাসুম, মনির, মামুন, লালন কাজীসহ ৫ ইউনিয়নের নেতৃবৃন্দ।