কাজীরহাটে যেখানে সেখানে জুয়ার আসর, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কাজীরহাট প্রতিনিধি (বরিশাল)।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার লতা, আন্ধারমানিক, জয়নগর, বিদ্যানন্দপুর, ভাষানচর ইউনিয়নের গ্রামের পরিতেক্তা বসত ঘরে ও বিভিন্ন ঝোপ জঙ্গলে চলছে দিন রাত লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা বলে অভিযোগ উঠেছে।

স্থাণীয় সূএে জানা গেছে, তাস দিয়ে খেলছে জুয়া এই খেলায় লক্ষ লক্ষ টাকা আদান প্রদান হচ্ছে। কাজীরহাট থানা পুলিশ নিরবতা পালনে স্থাণীয় সুশীল সমাজের লোকজনদের মুখে রটছে প্রশাসনের নিরবতা পালনে ভূমিকায় প্রশ্নবৃদ্ধও রয়েছে। কাজীরহাট এলাকায় বহিঃরাগত জুয়াড়ু এসে স্থাণীয় জুয়াড়ুদের সঙ্গে দলবদ্ধ হয়ে খেলায় মেতে উঠে।

গ্রামের লোকজনেরা জানায়, অনেকেই জুয়া খেলে টাকা লোকসানের ভূক্তভোগী হয়ে বাড়ি এসে পরদিন টাকার জন্য সংসারে করছে অশান্তি ও পরিবাদের মারধর। অনকেই সুদে টাকা ও সংসারের গৃহপালিত গরু, ছাগল বিক্রি করে টাকা নিয়ে খেলছে জুয়া। কেউবা পরিবার ও মা বাবার র্স্বন কড়ি চুরি করে বিক্রি করেও খেলায় মেতে উঠেও বলে অভিযোগ রয়েছে জুয়াড়ুদের বিরুদ্ধে।

স্থাণীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল ও নজরুল ইসলাম চুন্নুর সাথে আলাপ করলে তারা জানায়, জুয়া খেলা চলে বিভিন্ন স্পটে ঘটনা সত্যি তবে প্রশাসন যদি কঠোর ও আইনগত ব্যাবস্থা নেয় তা হলে অচিরেই বন্ধ করা সম্ভব।

এ বিষয় কাজীরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেনের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানায়, জুয়াড়ুদের বিষয় সঠিক সংবাদ পেলে প্রশাসন যথাযত ব্যাবস্থা নিবে।