কাজীরহাটে রাস্তা মেরামত করলেন স্থানীয় যুবকেরা, চেয়ারম্যান বললেন ভাঙ্গা নাই

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ২নং লতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইটের রাস্তা মেরামত করেছে স্থানীয় যুবকেরা।

জানা গেছে, কাদিরাবাদ গ্রামের এই রাস্তাটি গাবতলী হয়ে হুরারহাট বাজার অতিক্রম করছে। কিন্তু রাস্তার বিভিন্ন স্থানে ইট নেই। এতে সকল ধরনের যানবহন চলতে ব্যঘাত ঘটছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

রাস্তাটি মেরামতের জন্য একাধিকবার লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের কাছে আবেদন করা হলেও তিনি ব্যর্থ হন। এরপর স্থানীয় যুবকেরা মিলে রাস্তাটি মেরামতের সিদ্ধান্ত নেন।

স্থানীয়রা বলেন, আগামী ইউপি নির্বাচনে প্রার্থীগনেরা ভোট চাইতে আসলে কে কতটুকো উন্নয়ন করেছে সেভাবে মূল্যায়ন করা হবে।

এ বিষয়ে লতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল রূপালী বার্তাকে বলেন, ওই রাস্তায় ভাঙ্গা নেই, কারণ রাস্তাটি নতুনভাবে করা হয়েছে মাত্র দুই বছর আগে। আর স্থানীয় যুবকেরা রাস্তাটি মেরামত করেছেন বলে তার কাছে কোন তথ্য নেই বলে জানান চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল।