কাজীরহাটে র‌্যাবের অভিযান: ২৫ পিছ ইয়াবাসহ আটক ১

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৮ অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবাসহ একজনকে আটক করেছে। সোমবার (০২ আগষ্ট) রাত সাড়ে ৮ টায় কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর এ অভিযান চালানো হয়।

জানা গেছে, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার রাত সাড়ে ৮ টায় বিদ্যানন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর সহিদ খাঁনের বাড়ির সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় ইয়াবা সরবারাহকারী ৩নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামের সেকান্দার হাওলাদারের পুএ রায়হান হাং (৩০) কে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ পিছ ইয়াবা উদ্ধার করে রাতেই কাজীরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কাজীরহাট থানা এস আই আল মামুন সিকদার বাদী হয়ে রায়হান হাং সহ ২ জনকে আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং ৪ তাং ৩-৮-২০২১ইং)। মামলার তদন্তকারী কর্মকর্তা কাজীরহাট থানার এসআই টিপু লাল।