কাজীরহাটে শিক্ষার্থী অপহরণ, ৩ দিনেও গ্রেফতায় হয়নি আসামিরা

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ভাষানচর এহছাকিয়া দাখিল মাদরাসার ১০ শ্রেণীর শিক্ষার্থী ও পল্লি চিকিৎসক রাওগা গ্রামের বেল্লাল ফকিরের মেয়ে লামিয়াকে গত ২২ জুলাই বুধবার সন্ধ্যা ৭ টায় পিতার দোকান হতে বাড়ি ফেরার পথে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লামিয়ার পিতা বাদী হয়ে অপহরনের দায়ে কাজীরহাট থানায় আরিফ জোমাদ্দার, সিদ্দিক জোমাদ্দার, ইদ্রিস জোমাদ্দার, জলিল ফকির ও মালেক আকনকে আসামী করে মামলা করেন।

লামিয়ার মা পারভিন বলেন, তার বাবার দোকান হতে ফেরার পথিমধ্যে আমাদের বাড়ির সন্নিকট হতে জলিল ফকিরের সহযোগীতায় আরিফ মটর সাইকেল যোগে তুলে নিয়ে যায়।

লামিয়ার পিতা পল্লি চিকিৎসক বেল্লাল ফকির বলেন, বখাটে আরিফ সাত হাজার বিঘা গ্রামের মৃত্যু মোতাহার জোমাদ্দারের ছেলে। একই ক্লাসের ছাএ র্দীঘ দিন যাবৎ আমার মেয়েকে উত্যক্ত করে আসছে। অপহরণের সময় আরিফকে সহযোগীতা করেন জলিল ফকিরসহ ৩ জন। আমি কাজীহাট থানায় মামলা করলে পুলিশ এখন লামিয়াকে উদ্ধার করতে পারেনী।

লামিয়ার চাচী বলেন, অপহরনের সময় ডাক চিৎকার করলে আমরা বের হয়ে দেখি মটর সাইকেল যোগে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে কাজীরহাট থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত প্রক্রিয়া চলছে।