কাজীরহাটে সরকারি সড়কে অবৈধ ড্রেজারের পাইপ, ভোগান্তি জনসাধারণের

কাজীরহাট প্রতিনিধি।।
অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। পাইপ দিয়ে দখল করছে যানবহন ও জনসাধারনের সড়ক। ঘটছে একের পর এক দুর্ঘটনা। এমনটাই দেখা গেছে, কাজীরহাট থানা বিদ্যানন্দপুর ইউনিয়নের বানঘাটে।

জানা গেছে, র্দীঘ দিন যাবৎ ড্রেজারের পাইপ সরকারি সড়কের উপর দিয়ে অন্যএ বালু দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সড়কের উপর দিয়ে পাইপ দেওয়ার কারনে কয়েকটি দুর্ঘঘটনা ঘটেছে বলে জানিয়েছে জসাধারন। পাপের উপর মাটি ও ইটের সুরকি দিয়ে উচুঁ করে দেওয়ার ফলে মটরবাইক সটকে পড়ে ড্রাইবার ও যাএীরা দুর্ঘটনার শিকার হয়েছে। অপরদিকে ইজিবাই, মাহিন্দ্র, অটো, ভ্যান প্রয়োজন ছাড়া ব্রেক করতে বাধ্য হচ্ছে। এতে বিড়াম্বনার শিকার হচ্ছে চালকেরা।

তারা জানায়, হাঠাৎ এভাবে সড়কের উপর দিয়ে পাইপের কারনে আমাদের দুর্ঘটনার শিকার হতে হয়

দুর্ঘটনা হতে রক্ষা পেতে হলে অচিরেই অবৈধ ড্রেজারের পাইপ সরকারি সড়কের উপর থেকে উচ্ছেদ করে আইনের মাধ্যম বিষয়টির সমাধানের দাবি জানায় এলাকাবাসী।