কাজীরহাটে সহকারী প্রধান শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের আসলী সন্তোষপুর গ্রামের মৃতু ফজলে করিম সিকদারের ছেলে সন্তোষপুর শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ছাত্তার সিকদার (০৯ জুলাই) বৃহস্পতিবার ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সকাল ৬.১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করে (ইন্না নিল্লাহী …রাজেউন)।

তিনি র্দীঘ দিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃতুকালে বয়স ছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আছর বাদ পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়েছে।

সহকারী প্রধান শিক্ষকের মৃতুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীগনও বাংলা বাজার সকল ব্যবসায়ীরা।