কাজীরহাটে সৌরভ হত্যা: দুই মাসেও গ্রেফতার হয়নি আসামি, এলাকায় ঝাঁড়ু মিছিল

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামে (৩ জুলাই) শুক্রবার সকাল ১১ টায় রাস্তার উপর নিহত সৌরভের মা সুরমা বেগমের নেতৃত্বে পশ্চিম রতনপুর গ্রামের মহিলাদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে ঝাঁড়ু মিছিল করেছেন।

নিহতের মা জানায়, হত্যা মামলার আসামিদের এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেরি। মামলাটি কাজীরহাট থানা পুলিশ বরিশাল ডিবিতে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক ৬.৩০ মিনিটে মনির খানেঁর ছেলে সৌরভ খানঁ বিলে (মাঠে) গাভী নিয়ে যাওয়ার সময় পাট গাভীতে খাওয়াকে কেন্দ্র করে পাশের বাড়ির কালু সিকদার ওরফে কাশেমের সাথে বিরোধ হয়। একপর্যায় সৌরভের মামা জলিল সিকদারের বাড়িতে ঢুকে কালু সিকাদর গংরা বাড়িতে লুটপাট চালায়। ঘটনাস্থলে মফছের সিকদার, আফছের সিকদার, সুজন সিকদার, সুরমা বেগম, সজিব সিকদার ও সৌরভ খানঁকে পিটিয়ে কুপিয়ে আহত করে। এর মধ্যে সৌরভের অবস্থা আশঙ্কাজনক ছি। বাকিদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসে।

এ ঘটনায় গত (২৫ এপ্রিল) শনিবার কাজীরহাট থানায় সৌরভের মামা জলিল সিকদার বাদী হয়ে একটি মামলা করেন যাহার নং ৫ তাং ২৫/৪/২০২০ইং। শনিবার রাত আনুমানিক ২.৩০ মিনিটে নানা আফছের সিকদারের বসত ঘরে সৌরভ মারা গেছে বলে নিহতের পরিবার সূএ জানায়।

মামা আরিফ ও মহসিন জানায়, গত ১ বছর পূর্বে সৌরভের ছোট ভাই বয়স প্রায় ৯ বছর আম কুড়াতে গেলে আফজাল সিকদারের বাবা কালু সিকদার ওরফে কাশেস পুকুড়ে চুবিয়ে হত্যা করে।

বাদী জলিল সিকদার জানায়, সৌরভ মৃত্যুর পূর্বে মামলা করেছি, প্রধান আসামী আফজাল সিকদার, কালু ওরফে কাশেম সিকদার, মজিবুর হাওলাদার, পিয়াস, ছোটন সিকদার, তোফায়েল মীর, সাইফুল হাওলাদারসহ ১১ জনকে আসামি।

তিনি জানান, আসামিরা যেকোন সময় এলাকায় প্রবেশ করে নিহতের পরিবারদের উপর বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। আমরা ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি সকল আসামিদের যাতে ফাঁসি দেয়া হয়।