কাজীরহাটে ৩ নারীকে পেটানোর মামলায় ১ জন কারাগারে

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে গাছ কাটায় বাঁধা দিলে ঘটনাস্থলে ৩ মহিলাকে পেটানোর অভিযোগে পাওয়া গেছে।

জমি নিয়ে বিরোধের ঘটনায় র্দীঘ দিনের বিরোধ চলে আসছে। একাধিক মামলা হলেও বিরোধের নিস্পতি হয়নি। এরই মধ্যে নুর মোহাম্মদ খলিফা ১৭ টি গাছ বিক্রি করে দেয়। গত ১১ নভেম্বর সকাল ১০ ঘটিকায় গাছ কাটে পুকুর পাড়ের গাছ আম, চাম্বুল, মেহগুনী। প্রতিপক্ষ রাসেল দেওয়ানের স্ত্রী সেলিনাসহ শারমিন, জেসনা এতে বাধা দেয়। এ সময় নুর মোহাম্মদ খলিফা স্ত্রী রোকেয়া পুএবধু ফাহিমা মিলে মারধর করে ৩ জনকে। মারধরের ঘটনায় গুরুত্বর আহত সেলিনাকে মুলাদী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলেও অপর ২ জনকে স্থাণীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আহেতদের স্বজনেরা জানায়, সেলিনাকে মাটিতে ফেলে বেদম মারপিঠ করেছে সকলের উপস্থিতিতে। ঘটনায় আহতর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে কাজীরহাট থানায়। এ ঘটনায় পুলিশ নুরমোহাম্মদ খলিফাকে আটক করে। তাকে ১৬ নভেম্বর বরিশাল কোর্ট হাজতে প্রেরন করেছে।