কাজীরহাটে ৩ সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রতনপুর গ্রামের এক গরু ব্যবসায়ীর স্ত্রীকে কু-প্রস্তাব দিলে, এতে রাজি না হওয়ায় স্থানীয় আলম খলিফার ছেলে আরিফ খলিফা ও ফারুক মিলে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।

ম্যাজিষ্ট্রেট নালিশি অভিযোগ আমলে নিয়ে কাজীরহাট থানার ওসির নিকট প্রেরন করলে ওসি মোঃ সাজ্জাদ হোসেন থানা তদন্ত (পিপিএম) আঃ খালেকের নিকট তদন্ত পূবর্ক প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দিয়েছেন।

নালিশি সূএে জানা গেছে, আরিফ খলিফা র্দীঘদিন যাবৎ ওই নারীকে কু-প্রস্তাত দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় গত ১২ জুলাই রাত ১১ টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে আরিফ খলিফা মুখ চেপে ধরে, আর ফারুক তার র্স্পকতার স্থানে হাত দিয়া ধর্ষণের চেষ্টা করে। তিনি ডাক চিৎকার করলে পেয়ারা বেগম সাথি বেগমসহ কয়েকজন দৌড়ে আসে।

ওই নারী বলেন, বরিশাল নারী শিশু নির্যাতন আইনে নালিশি করতে বাধ্য হয়েছি। (নারী ও শিশু নির্যাতন আইনের ১০/৩০ ধারা)।