কাজীরহাট এনে শরিয়তপুরের মেয়েকে রাতভর ধর্ষণ, লম্পট গ্রেফতার

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চুনারচর গ্রামের আক্কাছ সরদারের ছেলে ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ ডালিম (২২) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) কাজীরহাট থানা পুলিশ ঢাকার ওয়াজঘাট হতে গ্রেফতার করে নিয়ে আসে। আসামিকে বরিশাল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, শরিয়তপুর জেলা, নড়িয়া থানা, ভেজেশ্বর গ্রামের জসিম উদ্দিন সরদারের কন্যাকে বিয়ের কথা বলে ঢাকা থেকে ডালিম গ্রামের বাড়ি নিয়ে আসে। পরে নিজ বসত ঘরে রাতভর ধর্ষণ করে। কিন্তু ভিকটিমকে বিয়ে করিবে না বলে জানালে ভিকটিম কাহীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন ২০০০ এর (৯)১/৩০ মামলা নং ২১ জি, আর ১০৩/২০১৯ মামলা করেন। আসামী ডালিম ও স্থাণীয় মন্টু মেম্বারসহ ৩ জন। ঘটনার পর থেকেই ডালিম পালিয়ে বেড়ায়।

কাজীরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ডালিমকে ঢাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসে বলে কাজীরহাট থানা সূএে জানা গেছে।